ক্ষমা চাইলেন কোকাকোলা বিজ্ঞাপনের শিমুল শর্মা
কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলার নতুন একটি বিজ্ঞাপন নিয়ে বেশ সমালোচনা হতে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোকাকোলা ইসরাইলের পণ্য নয়; এমন তথ্য দিয়ে বিজ্ঞাপনটি তৈরি। অনেকেই বিজ্ঞাপনটির মডেলদেরও সমালোচনা করছেন। এর জেরে অভিনেতা শিমুল শর্মা দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে শিমুল লিখেছেন, ‘আমি শিমুল শর্মা। যদিও পরিচয় দেয়ার মত একজন অভিনেতা এখনো হয়ে উঠতে পারিনি। কারণ, একজন অভিনেতা হওয়ার জন্য যে অধ্যবসায় এবং দূরদর্শিতা দরকার সেটা এখনো আমার হয়ে উঠেনি, আমি চেষ্টা করছি মাত্র। তাই হয়তো না বুঝে করা আমার কাজ আজ আমার দর্শক, তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে।’
বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে দেখা গেছে, অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ।
0 Comments